লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ট্রলার ডুবি দুর্ঘটনায় নিখোঁজ দুইজনের লাশ… | আই নিউজ বিডি

লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ট্রলার ডুবি দুর্ঘটনায় নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

বরিশালে তরমুজ বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। লঞ্চের ধাক্কায় দুর্ঘটনায় এলাকায় শোক।..
Eidok-এ শেয়ার
লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ট্রলার ডুবি দুর্ঘটনায় নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

গলাচিপা,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোনতাজ ইউনিয়নের তরমুজ বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, বরিশালে তরমুজ নিয়ে যাওয়ার পথে বাউফল উপজেলার বগা এলাকায় “আওলাদ-৭” নামের একটি দোতালা লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা দুই ব্যক্তি নিখোঁজ হন।

নিখোঁজদের মধ্যে চরমোনাজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাসির ফকির এবং ২নং ওয়ার্ডের রেজাউল হাওলাদার রয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

পরে অভিযান চালিয়ে ডুবুরি দল নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, নদীপথে অতিরিক্ত ঝুঁকি ও অসতর্ক চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি İlçe Haberleri মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 38 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু İlçe Haberleri প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 44 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় İlçe Haberleri মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি İlçe Haberleri রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 38 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি İlçe Haberleri খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু İlçe Haberleri রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী İlçe Haberleri সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 Views