পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা | আই নিউজ বিডি

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ৩৫ জন তরুণ-তরুণীকে নিয়ে একটি অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা
ছবি: সংগৃহীত

শনিবার (১৭ অক্টোবর) পাথরঘাটা সংকল্প ট্রাষ্ট মিলনায়তনে ‘ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠাতা শোয়েব তাসিন এবং স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মুক্তা আরিয়ান বৃন্দা।

 এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা, সমাজসেবক মহিউদ্দীন এসমে; সাংবাদিক ও কলামিস্ট শফিকুল ইসলাম খোকন, সমাজসেবক মেহেদী সিকদার, সুপ্রিমকোর্টের আইনজীবি এ্যাডভোকেট মনোজ কীত্তর্নীয়া এবং সাংবাদিক সোহেল মল্লিক।

কর্মশালায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও প্রচলিত ধারণা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং সামাজিক অ্যাডভোকেসির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকা, ভুল তথ্য শনাক্ত করা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণদের কার্যকর ভূমিকা রাখার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

আলোচনার পাশাপাশি বিভিন্ন অংশগ্রহণমূলক সেশনে তরুণ-তরুণীরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন। এসব সেশনে নারী-পুরুষের সমান অধিকার, বৈষম্যহীন পরিবেশ তৈরি এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

আয়োজকদের মতে, তরুণদের শুধু সামাজিক সমস্যা সম্পর্কে অবহিত করাই নয়, বরং সেসব সমস্যা চিহ্নিত করা, দায়িত্বশীলভাবে মতামত প্রকাশ করা এবং ইতিবাচক পরিবর্তনে উদ্যোগী হওয়ার সক্ষমতা তৈরি করাও এ কর্মশালার অন্যতম লক্ষ্য।

‘সমতায় তারুণ্য’ উদ্যোগের আওতায় আয়োজিত এ কার্যক্রমটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে পরিচালিত হচ্ছে। উদ্যোগটির লক্ষ্য তরুণ-তরুণীদের সম্পৃক্ততার মাধ্যমে জেন্ডার সমতা, অধিকার সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর জেলার খবর ১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর 4 ভিউ নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি জেলার খবর নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি 12 ভিউ সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে কৃষকদের মিলনমেলা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ জেলার খবর সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে কৃষকদের মিলনমেলা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ 17 ভিউ সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক জেলার খবর সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় পিষ্ট ৬ বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক 20 ভিউ সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই জেলার খবর সাতক্ষীরায় টিআরসি নিয়োগ পরীক্ষা: প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও সনদ যাচাই 42 ভিউ ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ জেলার খবর ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা—কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ 47 ভিউ সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের জেলার খবর সুন্দরবনকে ঘিরে শ্যামনগরের সম্ভাবনা কাজে লাগাতে ঐক্যের তাগিদ জেলা প্রশাসকের 59 ভিউ