কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ..
কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ..
ছবি: সংগৃহীত
****

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে।

রোববার ভোররাতে আদর্শ সদর উপজেলার মোঘলটুলী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রীর একটি বড় চালান আটক করা হয়।
​
​বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় অদ্য ০৮ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ভোর ০৫:০০ ঘটিকায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন কটকবাজার পোস্টের একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্তের ৫ কিঃ মিঃ অভ্যন্তরে মোঘলটুলী নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ অবৈধভাবে আনা মালামালগুলো জব্দ করতে সক্ষম হয়।
​
​উক্ত অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ​বিপুল পরিমাণ ভারতীয় বাজি,​উন্নত মানের ভারতীয় কসমেটিক্স সামগ্রী,​০১টি পরিবহনকারী যানবাহন।

​বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত এই বিশাল চালানের সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৪৭,৫৫,৬০০/- (সাতচল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শত) টাকা।
​
​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত মালামালসমূহ প্রচলিত বিধি মোতাবেক যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিকটস্থ কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
​সীমান্তে মাদক পাচার, চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে ১০ বিজিবি’র এই ধরনের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Keine Kommentare gefunden


News Card Generator