কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও… | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

****
Eidok-এ শেয়ার
কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ
ছবি: সংগৃহীত

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে।

রোববার ভোররাতে আদর্শ সদর উপজেলার মোঘলটুলী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রীর একটি বড় চালান আটক করা হয়।
​
​বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় অদ্য ০৮ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ভোর ০৫:০০ ঘটিকায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন কটকবাজার পোস্টের একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্তের ৫ কিঃ মিঃ অভ্যন্তরে মোঘলটুলী নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ অবৈধভাবে আনা মালামালগুলো জব্দ করতে সক্ষম হয়।
​
​উক্ত অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ​বিপুল পরিমাণ ভারতীয় বাজি,​উন্নত মানের ভারতীয় কসমেটিক্স সামগ্রী,​০১টি পরিবহনকারী যানবাহন।

​বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত এই বিশাল চালানের সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৪৭,৫৫,৬০০/- (সাতচল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শত) টাকা।
​
​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত মালামালসমূহ প্রচলিত বিধি মোতাবেক যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিকটস্থ কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
​সীমান্তে মাদক পাচার, চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে ১০ বিজিবি’র এই ধরনের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন জেলার খবর গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 15 ভিউ কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ জেলার খবর কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 18 ভিউ কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের জেলার খবর কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 27 ভিউ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার জেলার খবর সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 92 ভিউ পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত জেলার খবর পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 69 ভিউ ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? জেলার খবর ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 63 ভিউ দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ জেলার খবর দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 91 ভিউ