নলছিটিতে প্রতিপক্ষের হামলায় একাধিক মামলার আসামি নিহত | আই নিউজ বিডি

নলছিটিতে প্রতিপক্ষের হামলায় একাধিক মামলার আসামি নিহত

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন, যার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে..
Eidok'ta paylaş
নলছিটিতে প্রতিপক্ষের হামলায় একাধিক মামলার আসামি নিহত
Fotoğraf: derleme

 

মো ইমরান মুন্সি 
​ঝালকাঠি প্রতিনিধি

 ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন, যার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। নিহত মিলন উপজেলার পৌর এলাকার শংকরপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ মার্চ) দুপুরে প্রতিবেশী বেলাল হাওলাদারের সঙ্গে বসতঘরের বিদ্যুৎ সংযোগ নিয়ে মিলনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার বেলাল ও তার মেয়ে ইতি আক্তারকে পিটিয়ে আহত করেন এবং তাদের বসতঘরে ভাঙচুর চালান। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নলছিটি থানায় মিলনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে তিনি আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরবর্তীতে মিলন ও তার ভাই মিরাজ মিলে পুনরায় বেলালের পরিবারের ওপর হামলা করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

 এসময় প্রতিপক্ষের পাল্টা হামলায় মিলন হাওলাদার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মিলনের বিরুদ্ধে থানায় আগের একাধিক মামলা রয়েছে। বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। 

পুলিশ ঘাতকদের আটকে অভিযান অব্যাহত রেখেছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Suç মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Suç কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Suç শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Suç মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার Suç রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ Suç ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ Suç কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 Views