নলছিটিতে প্রতিপক্ষের হামলায় একাধিক মামলার আসামি নিহত | আই নিউজ বিডি

নলছিটিতে প্রতিপক্ষের হামলায় একাধিক মামলার আসামি নিহত

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন, যার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে..
Eidok-এ শেয়ার
নলছিটিতে প্রতিপক্ষের হামলায় একাধিক মামলার আসামি নিহত
ছবি: সংগৃহীত

 

মো ইমরান মুন্সি 
​ঝালকাঠি প্রতিনিধি

 ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন, যার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। নিহত মিলন উপজেলার পৌর এলাকার শংকরপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ মার্চ) দুপুরে প্রতিবেশী বেলাল হাওলাদারের সঙ্গে বসতঘরের বিদ্যুৎ সংযোগ নিয়ে মিলনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার বেলাল ও তার মেয়ে ইতি আক্তারকে পিটিয়ে আহত করেন এবং তাদের বসতঘরে ভাঙচুর চালান। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নলছিটি থানায় মিলনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে তিনি আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরবর্তীতে মিলন ও তার ভাই মিরাজ মিলে পুনরায় বেলালের পরিবারের ওপর হামলা করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

 এসময় প্রতিপক্ষের পাল্টা হামলায় মিলন হাওলাদার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মিলনের বিরুদ্ধে থানায় আগের একাধিক মামলা রয়েছে। বিদ্যুৎ সংযোগ নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। 

পুলিশ ঘাতকদের আটকে অভিযান অব্যাহত রেখেছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crime গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crime নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crime দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crime দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 96 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crime সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Crime ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Crime শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 Views