কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

****
Compartir en Eidok
কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
Foto: archivo

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, বাসমতি চাল, রেডবুল এবং আমুল বাটারসহ একটি মিনি পিকআপ জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬১ লক্ষ ১৬ হাজার টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি   ভোর ০৫:৩০ এবং সকাল ০৮:৩০ ঘটিকায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির অধীনস্থ গোলাবাড়ী এবং কটকবাজার পোস্টের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
​অভিযান চলাকালীন সীমান্তের ৩০০ গজ অভ্যন্তরে 'বড়বাড়ি' এলাকা এবং ১০০ গজ অভ্যন্তরে 'থ্রীস্টার তেলের পাম্প' নামক স্থানে তল্লাশি চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বাসমতি চাল, রেডবুল এবং আমুল বাটার।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 
বিধি মোতাবেক জব্দকৃত মালামাল দ্রুত কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ Noticias del distrito খুলনায় স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের প্রাণনাশের হুমকি: বাগেরহাট থেকে আটক ২ 1 Views খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী Noticias del distrito খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী 49 Views মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন Noticias del distrito মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 38 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন Noticias del distrito গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 42 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ Noticias del distrito কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 39 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের Noticias del distrito কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 86 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Noticias del distrito সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 144 Views