কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

****
Del på Eidok
কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
Foto: arkiv

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, বাসমতি চাল, রেডবুল এবং আমুল বাটারসহ একটি মিনি পিকআপ জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬১ লক্ষ ১৬ হাজার টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি   ভোর ০৫:৩০ এবং সকাল ০৮:৩০ ঘটিকায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির অধীনস্থ গোলাবাড়ী এবং কটকবাজার পোস্টের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
​অভিযান চলাকালীন সীমান্তের ৩০০ গজ অভ্যন্তরে 'বড়বাড়ি' এলাকা এবং ১০০ গজ অভ্যন্তরে 'থ্রীস্টার তেলের পাম্প' নামক স্থানে তল্লাশি চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বাসমতি চাল, রেডবুল এবং আমুল বাটার।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 
বিধি মোতাবেক জব্দকৃত মালামাল দ্রুত কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Kommentarer 0

Ingen kommentarer fundet