কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

****
Partager sur Eidok
কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
Photo : collectée

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, বাসমতি চাল, রেডবুল এবং আমুল বাটারসহ একটি মিনি পিকআপ জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬১ লক্ষ ১৬ হাজার টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি   ভোর ০৫:৩০ এবং সকাল ০৮:৩০ ঘটিকায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির অধীনস্থ গোলাবাড়ী এবং কটকবাজার পোস্টের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
​অভিযান চলাকালীন সীমান্তের ৩০০ গজ অভ্যন্তরে 'বড়বাড়ি' এলাকা এবং ১০০ গজ অভ্যন্তরে 'থ্রীস্টার তেলের পাম্প' নামক স্থানে তল্লাশি চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বাসমতি চাল, রেডবুল এবং আমুল বাটার।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 
বিধি মোতাবেক জব্দকৃত মালামাল দ্রুত কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন Nouvelles du district গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 8 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ Nouvelles du district কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 4 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের Nouvelles du district কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 23 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Nouvelles du district সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 82 Views পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Nouvelles du district পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 69 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Nouvelles du district ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 63 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Nouvelles du district দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 91 Views