কাঁঠালিয়ায় যুবককে মাথায় ছুরি ঢুকিয়ে নৃশংসভাবে জখম, অবস্থা আশঙ্কাজনক | আই নিউজ বিডি

কাঁঠালিয়ায় যুবককে মাথায় ছুরি ঢুকিয়ে নৃশংসভাবে জখম, অবস্থা আশঙ্কাজনক

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মোঃ বেলাল হোসেন (২৫) নামে এক যুবককে মাথায় ছুরি ঢুকিয়ে নৃশংসভাবে জখম করেছে তার আপন মামাতো ভাইয়েরা। বর্তমানে ওই যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত..
Partilhar no Eidok
কাঁঠালিয়ায় যুবককে মাথায় ছুরি ঢুকিয়ে নৃশংসভাবে জখম, অবস্থা আশঙ্কাজনক
Foto: arquivo

জেলা প্রতিনিধি :ঝালকাঠি। 

​ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মোঃ বেলাল হোসেন (২৫) নামে এক যুবককে মাথায় ছুরি ঢুকিয়ে নৃশংসভাবে জখম করেছে তার আপন মামাতো ভাইয়েরা। বর্তমানে ওই যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুশয্যায় লড়ছেন।
​
​স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ কৈখালী এলাকার বাসিন্দা মোঃ সোবাহান মুন্সির ছেলে মোঃ বেলাল হোসেন আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তা ‘রথের মোড়ে’ বের হন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা হামলাকারীরা অতর্কিতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। বেলাল হোসেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে তার সম্পর্কে মামাতো ভাই ইমরান ও মশিউর ধারালো ছুরি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। ছুরির আঘাত এতই জোরালো ছিল যে, সেটি মাথার ভেতরে গেঁথে যায়।
​অভিযুক্ত ইমরান ও মশিউর একই এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।
​
​রক্তাক্ত অবস্থায় বেলাল হোসেনকে দ্রুত উদ্ধার করে পাশ্ববর্তী ভাণ্ডারিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করেন। তবে আঘাতের গভীরতা ও ঝুঁকি বিবেচনায় বরিশাল থেকেও তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


​সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, বেলাল হোসেনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার মাথায় বিদ্ধ হওয়া ছুরিটি বের করা এবং জীবন রক্ষায় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


​
​এ ঘটনায় অভিযুক্ত ইমরান হোসেন ও মশিউর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন। আইনিউজ বিডি ও বরিশাল ডট নিউজ প্রতিনিধির পক্ষ থেকে তাদের বাড়িতে যোগাযোগ করা হলেও কাউকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।


​স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই নৃশংস হামলার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Crime ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Crime ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Crime চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Crime মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Crime কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Crime শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Crime মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views