কাঁঠালিয়ায় যুবককে মাথায় ছুরি ঢুকিয়ে নৃশংসভাবে জখম, অবস্থা আশঙ্কাজনক | আই নিউজ বিডি

কাঁঠালিয়ায় যুবককে মাথায় ছুরি ঢুকিয়ে নৃশংসভাবে জখম, অবস্থা আশঙ্কাজনক

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মোঃ বেলাল হোসেন (২৫) নামে এক যুবককে মাথায় ছুরি ঢুকিয়ে নৃশংসভাবে জখম করেছে তার আপন মামাতো ভাইয়েরা। বর্তমানে ওই যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত..
Eidok-এ শেয়ার
কাঁঠালিয়ায় যুবককে মাথায় ছুরি ঢুকিয়ে নৃশংসভাবে জখম, অবস্থা আশঙ্কাজনক
ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি :ঝালকাঠি। 

​ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মোঃ বেলাল হোসেন (২৫) নামে এক যুবককে মাথায় ছুরি ঢুকিয়ে নৃশংসভাবে জখম করেছে তার আপন মামাতো ভাইয়েরা। বর্তমানে ওই যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুশয্যায় লড়ছেন।
​
​স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ কৈখালী এলাকার বাসিন্দা মোঃ সোবাহান মুন্সির ছেলে মোঃ বেলাল হোসেন আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তা ‘রথের মোড়ে’ বের হন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা হামলাকারীরা অতর্কিতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। বেলাল হোসেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে তার সম্পর্কে মামাতো ভাই ইমরান ও মশিউর ধারালো ছুরি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। ছুরির আঘাত এতই জোরালো ছিল যে, সেটি মাথার ভেতরে গেঁথে যায়।
​অভিযুক্ত ইমরান ও মশিউর একই এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।
​
​রক্তাক্ত অবস্থায় বেলাল হোসেনকে দ্রুত উদ্ধার করে পাশ্ববর্তী ভাণ্ডারিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করেন। তবে আঘাতের গভীরতা ও ঝুঁকি বিবেচনায় বরিশাল থেকেও তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


​সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, বেলাল হোসেনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার মাথায় বিদ্ধ হওয়া ছুরিটি বের করা এবং জীবন রক্ষায় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


​
​এ ঘটনায় অভিযুক্ত ইমরান হোসেন ও মশিউর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন। আইনিউজ বিডি ও বরিশাল ডট নিউজ প্রতিনিধির পক্ষ থেকে তাদের বাড়িতে যোগাযোগ করা হলেও কাউকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।


​স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই নৃশংস হামলার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 72 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 60 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 98 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 74 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 41 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views