কাঠালিয়ায় ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার | আই নিউজ বিডি

কাঠালিয়ায় ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

১৭ জানুয়ারি, ২০২৬ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে ৫নং শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সৈয়দ মাইনুল হোসেন সজলকে (৪৫) গ্রেফতার ..
Dela på Eidok
কাঠালিয়ায় ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার
Foto: arkiv


​জেলা প্রতিনিধি, কাঠালিয়া: ঝালকাঠি  |

১৭ জানুয়ারি, ২০২৬ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে ৫নং শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সৈয়দ মাইনুল হোসেন সজলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
​শনিবার (১৭ জানুয়ারি) মাগরিবের পর উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
​
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি বিশেষ দল গতকাল রাতে পশ্চিম শৌলজালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সৈয়দ মাইনুল হোসেন সজলকে গ্রেফতার করা হয়।
​
​বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু নাছের রায়হান জানান, গ্রেফতারকৃত সজল শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
​আজ রবিবার (১৮ জানুয়ারি) সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Lag-Ting শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 406 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Lag-Ting নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 82 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Lag-Ting সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 70 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Lag-Ting শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 77 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Lag-Ting তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 61 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Lag-Ting তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 70 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Lag-Ting নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 70 Views