কাঠালিয়ায় ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার | আই নিউজ বিডি

কাঠালিয়ায় ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

১৭ জানুয়ারি, ২০২৬ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে ৫নং শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সৈয়দ মাইনুল হোসেন সজলকে (৪৫) গ্রেফতার ..
Eidok-এ শেয়ার
কাঠালিয়ায় ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার
ছবি: সংগৃহীত


​জেলা প্রতিনিধি, কাঠালিয়া: ঝালকাঠি  |

১৭ জানুয়ারি, ২০২৬ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে ৫নং শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সৈয়দ মাইনুল হোসেন সজলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
​শনিবার (১৭ জানুয়ারি) মাগরিবের পর উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
​
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি বিশেষ দল গতকাল রাতে পশ্চিম শৌলজালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সৈয়দ মাইনুল হোসেন সজলকে গ্রেফতার করা হয়।
​
​বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু নাছের রায়হান জানান, গ্রেফতারকৃত সজল শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
​আজ রবিবার (১৮ জানুয়ারি) সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড قانون-عدالت তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 58 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ قانون-عدالت নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম قانون-عدالت আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 62 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন قانون-عدالت খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর قانون-عدالت শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 31 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের قانون-عدالت ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 75 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ قانون-عدالت প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 Views