নির্বাচনকে সামনে রেখে দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির জনসচেতনতা | আই নিউজ বিডি

নির্বাচনকে সামনে রেখে দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির জনসচেতনতা

নির্বাচনকে কেন্দ্র করে দুর্গম পাহাড়ে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)।..
Eidok-এ শেয়ার
নির্বাচনকে সামনে রেখে দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির জনসচেতনতা
ছবি: সংগৃহীত

শুক্রবার (২ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় দুর্গম পাহাড়ি এলাকা নিউ শিয়ালদহ পাড়া টিওবিতে অবস্থানরত হাবিলদার মোঃ রাশেদুল ইসলামসহ টিওবির সদস্যরা পাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে এ জনসচেতনতামূলক আলোচনা করেন।

আলোচনায় আসন্ন নির্বাচনে সকলকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভোটগ্রহণের পূর্বে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার জন্য সবাইকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

এই বিষয়ে ৫৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত ও পাহাড়ি অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা বিজিবির অঙ্গীকার। নির্বাচনকালীন সময়ে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

Comments 0

No comments found

Related News Articles

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত Exclusive ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 124 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exclusive এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 131 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার Exclusive এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 65 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ Exclusive সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 89 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Exclusive অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 89 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Exclusive ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 102 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Exclusive ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 118 Views