নির্বাচনকে সামনে রেখে দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির জনসচেতনতা | আই নিউজ বিডি

নির্বাচনকে সামনে রেখে দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির জনসচেতনতা

নির্বাচনকে কেন্দ্র করে দুর্গম পাহাড়ে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)।..
Eidok-এ শেয়ার
নির্বাচনকে সামনে রেখে দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির জনসচেতনতা
ছবি: সংগৃহীত

শুক্রবার (২ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় দুর্গম পাহাড়ি এলাকা নিউ শিয়ালদহ পাড়া টিওবিতে অবস্থানরত হাবিলদার মোঃ রাশেদুল ইসলামসহ টিওবির সদস্যরা পাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে এ জনসচেতনতামূলক আলোচনা করেন।

আলোচনায় আসন্ন নির্বাচনে সকলকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভোটগ্রহণের পূর্বে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার জন্য সবাইকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

এই বিষয়ে ৫৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত ও পাহাড়ি অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা বিজিবির অঙ্গীকার। নির্বাচনকালীন সময়ে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এক্সক্লুসিভ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 44 ভিউ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু এক্সক্লুসিভ ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 79 ভিউ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী এক্সক্লুসিভ ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 81 ভিউ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা এক্সক্লুসিভ জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 125 ভিউ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? এক্সক্লুসিভ ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 63 ভিউ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ এক্সক্লুসিভ কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 120 ভিউ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত এক্সক্লুসিভ মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত 149 ভিউ