শুক্রবার (২ জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় দুর্গম পাহাড়ি এলাকা নিউ শিয়ালদহ পাড়া টিওবিতে অবস্থানরত হাবিলদার মোঃ রাশেদুল ইসলামসহ টিওবির সদস্যরা পাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে এ জনসচেতনতামূলক আলোচনা করেন।
আলোচনায় আসন্ন নির্বাচনে সকলকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভোটগ্রহণের পূর্বে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার জন্য সবাইকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।
এই বিষয়ে ৫৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত ও পাহাড়ি অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা বিজিবির অঙ্গীকার। নির্বাচনকালীন সময়ে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comments 0