কাজিপুরে জামায়াত প্রার্থীর ওপর হামলার অভিযোগ, আহত প্রায় ১৫.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাজিপুরে জামায়াত প্রার্থীর ওপর হামলার অভিযোগ, আহত প্রায় ১৫..

Rakibul Islam avatar   
Rakibul Islam
কাজিপুরে জামায়াত প্রার্থীর ওপর হামলার অভিযোগ, আহত প্রায় ১৫..
কাজিপুরে জামায়াত প্রার্থীর ওপর হামলার অভিযোগ, আহত প্রায় ১৫..
ছবি: সংগৃহীত
স্থানীয় সূত্র ও দলীয় দাবি অনুযায়ী, কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে একটি ইসলামি জালসায় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উঠেন জামায়াতের প্রার্থী শাহিনুর আলম, এ সময় সেখানে আগে থেকে অবস্থান করা..

সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ হামলায় জামায়াত–শিবিরের অন্তত ১০ কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও দলীয় দাবি অনুযায়ী, কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে একটি ইসলামি জালসায় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উঠেন জামায়াতের প্রার্থী শাহিনুর আলম। অভিযোগ রয়েছে, এ সময় সেখানে আগে থেকে অবস্থান করা বিএনপির এমপি প্রার্থী সেলিম রেজার অনুসারীরা মঞ্চের পেছনে এক কর্মীকে ডেকে নিয়ে প্রহার করেন।

জামায়াত প্রার্থী অনুষ্ঠান শেষ করে গাড়িতে ওঠার পর তার গাড়িবহরে পেছনে থাকা মোটরসাইকেল আরোহীদের ওপর দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে। বাঁশের লাঠি দিয়ে করা এ হামলায় বেশ কয়েকজন আহত হন বলে জানানো হয়েছে।

পরবর্তীতে গাড়িবহর সোনামুখি বাজারে পৌঁছালে সেখানে তৃতীয় দফা অতর্কিত হামলা হয়। এতে জামায়াত প্রার্থীর ব্যবহৃত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয় এবং হামলাকারীরা দুটি মোটরসাইকেল নিয়ে যায় বলে অভিযোগ করেছেন জামায়াত নেতৃবৃন্দ।

এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার নেতৃত্ব দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator