হঠাৎ হামলায় আতঙ্ক ব্যবসায়ীদের: দোভাষীবাজারে নিন্দা–প্রতিবাদের ঝড়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হঠাৎ হামলায় আতঙ্ক ব্যবসায়ীদের: দোভাষীবাজারে নিন্দা–প্রতিবাদের ঝড়..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
হঠাৎ হামলায় আতঙ্ক ব্যবসায়ীদের: দোভাষীবাজারে নিন্দা–প্রতিবাদের ঝড়..
হঠাৎ হামলায় আতঙ্ক ব্যবসায়ীদের: দোভাষীবাজারে নিন্দা–প্রতিবাদের ঝড়..
ছবি: সংগৃহীত
বক্তারা হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এ হামলা ব্যবসায়ী সমাজের ওপর আঘাত। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”..
হঠাৎ হামলায় আতঙ্ক ব্যবসায়ীদের: দোভাষীবাজারে নিন্দা–প্রতিবাদের ঝড়
 
 
নেজাম উদ্দীন_ রাঙ্গুনিয়া
 
রাঙ্গুনিয়া উপজেলার দোভাষী বাজারে হকার উচ্ছেদের নামে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা ও তা প্রতিহত করতে গেলে ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল হকের ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী সমাজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
 
১৫ নভেম্বর দুপুরে দোভাষী বাজার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বাজারের শতাধিক ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল লিচুবাগান এলাকা প্রদক্ষিণ করে দোভাষী বাজার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজাদ, সদস্য আবদুল অদুদ, মোহাম্মদ জাহাঙ্গীর, মো. ফরিদ, দ্বীন ইসলাম প্রমুখ।
 
বক্তারা বলেন,
“সমিতির সভাপতি জাহেদুল হক একজন সজ্জন ও ব্যবসায়ীবান্ধব ব্যক্তি। বাজারের উন্নয়ন, শৃঙ্খলা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তিনি সবসময় এগিয়ে আসেন। হঠাৎ একদল দুর্বৃত্ত হকার উচ্ছেদের নামে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসে। বাধা দিতে গেলে তারা জাহেদুল হকের ওপর বর্বর হামলা চালায়।”
 
বক্তারা হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এ হামলা ব্যবসায়ী সমাজের ওপর আঘাত। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
 
বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ী সমাজ প্রশাসনের প্রতি বাজারে নিয়মিত তদারকি বাড়ানোর আহ্বান জানান। তারা বলেন, দোভাষী বাজারে সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না—বাজারের নিরাপত্তা ও স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ যে কোনো মূল্যে বজায় রাখতে হবে।
 
 
 
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator