দক্ষিণ রাঙ্গুনিয়ায় আবারো খুন — সরফভাটায় গুলি করে শ্রমিকদল নেতা আব্দুল মান্নানকে হত্যা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দক্ষিণ রাঙ্গুনিয়ায় আবারো খুন — সরফভাটায় গুলি করে শ্রমিকদল নেতা আব্দুল মান্নানকে হত্যা..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
দক্ষিণ রাঙ্গুনিয়ায় আবারো খুন — সরফভাটায় গুলি করে শ্রমিকদল নেতা আব্দুল মান্নানকে হত্যা..
দক্ষিণ রাঙ্গুনিয়ায় আবারো খুন — সরফভাটায় গুলি করে শ্রমিকদল নেতা আব্দুল মান্নানকে হত্যা..
ছবি: সংগৃহীত
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর   এলাকায় অবস্থান করছিলেন মান্নান। এ সময় মোটরসাইকেলে করে আসা দুজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ..

দক্ষিণ রাঙ্গুনিয়ায় আবারো খুন — সরফভাটায় গুলি করে শ্রমিকদল নেতা আব্দুল মান্নানকে হত্যা

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আব্দুল মান্নান (৪২) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুলাইন্নে এলাকায় তার বাপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি এবং স্থানীয় নাজের আহমদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর   এলাকায় অবস্থান করছিলেন মান্নান। এ সময় মোটরসাইকেলে করে আসা দুজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম সাব্বির বলেন,

 “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর একই ইউনিয়নের শিকদার পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রহমতউল্লাহ নামে এক ব্যক্তি খুন হন।
স্থানীয়রা বলছেন, অল্প সময়ের ব্যবধানে একাধিক হত্যাকাণ্ডে দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নে অপরাধপ্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator