দক্ষিণ রাঙ্গুনিয়ায় আবারো খুন — সরফভাটায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দক্ষিণ রাঙ্গুনিয়ায় আবারো খুন — সরফভাটায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
দক্ষিণ রাঙ্গুনিয়ায় আবারো খুন — সরফভাটায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা..
দক্ষিণ রাঙ্গুনিয়ায় আবারো খুন — সরফভাটায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা..
ছবি: সংগৃহীত
নিহত মান্নান স্থানীয় নাজের আহমদের ছেলে এবং সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি ছিলেন।..

 

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে মান্নান (৪২) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ড  পাইট্টইল্লে কুল 

এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্নান স্থানীয় নাজের আহমদের ছেলে এবং সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটছিলেন মান্নান। এ সময় মোটরসাইকেলে আসা দুজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও মরদেহ উদ্ধার করে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম সাব্বির বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে শিকদার পাড়া রহমতউল্লাহ নামে একজন খুন হয়। 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator