অভয়নগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ | আই নিউজ বিডি

অভয়নগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় ঘেরাও করে তার শাস্তি দ..
Eidok पर शेयर करें
অভয়নগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
फ़ोटो: संग्रहीत

যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া লেবুগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আকুঞ্জির বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগের সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির কয়েকজন ছাত্রী তার অনৈতিক আচরণের শিকার হয়েছে বলে অভিভাবকরা দাবি করেছেন।

ঘটনার জেরে ৫ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। তারা বিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানায়।

পরদিন ৬ নভেম্বর এক ভুক্তভোগী ছাত্রীর মা অভয়নগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেয়নি পুলিশ— এমন অভিযোগ করেছেন ওই অভিভাবকসহ স্থানীয়রা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক গোলাম মোস্তফা আকুঞ্জির বিরুদ্ধে অনৈতিক আচরণের গুঞ্জন থাকলেও কেউ প্রকাশ্যে বলতে সাহস পাননি। এবার অভিভাবকরা একত্রিত হয়ে বিষয়টি প্রকাশ্যে আনায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে পুরো এলাকায়।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা अपराध মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা अपराध কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার अपराध শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ अपराध মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার अपराध রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ अपराध ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ अपराध কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 Views