অভয়নগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ | আই নিউজ বিডি

অভয়নগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় ঘেরাও করে তার শাস্তি দ..
Eidok-এ শেয়ার
অভয়নগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া লেবুগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আকুঞ্জির বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগের সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির কয়েকজন ছাত্রী তার অনৈতিক আচরণের শিকার হয়েছে বলে অভিভাবকরা দাবি করেছেন।

ঘটনার জেরে ৫ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। তারা বিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানায়।

পরদিন ৬ নভেম্বর এক ভুক্তভোগী ছাত্রীর মা অভয়নগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেয়নি পুলিশ— এমন অভিযোগ করেছেন ওই অভিভাবকসহ স্থানীয়রা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক গোলাম মোস্তফা আকুঞ্জির বিরুদ্ধে অনৈতিক আচরণের গুঞ্জন থাকলেও কেউ প্রকাশ্যে বলতে সাহস পাননি। এবার অভিভাবকরা একত্রিত হয়ে বিষয়টি প্রকাশ্যে আনায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে পুরো এলাকায়।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম פשע গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার פשע নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের פשע দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা פשע দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 96 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত פשע সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর פשע ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা פשע শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 Views