বগুড়ায় দুদিনের ব্যবধানে একই বাড়িতে মিলল ৩৯ ককটেল | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় দুদিনের ব্যবধানে একই বাড়িতে মিলল ৩৯ ককটেল

বগুড়ার গাবতলীর নশিপুরে দুদিনের ব্যবধানে একই বাড়ি থেকে ৩৯ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে সবগুলো ককটেল নিষ্ক্রিয় করে।..
Eidok-এ শেয়ার
বগুড়ায় দুদিনের ব্যবধানে একই বাড়িতে মিলল ৩৯ ককটেল
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৪ নভেম্বর) পুনরায় অভিযান চালিয়ে নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামের মুক্তার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এই ককটেলগুলো উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার ছোট ইটালী গ্রামের একটি বাড়িতে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হন কুমিল্লা জেলার আতাউর রহমান সেলিম নামে এক ব্যক্তি। বিস্ফোরণের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৫টি ককটেল উদ্ধার করে সেগুলো নিয়ন্ত্রিত নিষ্ক্রিয় করে।
এই ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

 

সেলিম পুলিশী হেফাজতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম জানান, স্থানীয় বাদশার নেতৃত্বে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা ওই বাড়িতে ককটেল তৈরি করছিল। প্রথম দিনের অভিযানে আলো স্বল্পতার কারণে সব ককটেল উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

 

দুই দিন পর আরেকটি অভিযানে উদ্ধার করা হয় বাকি বিস্ফোরকগুলো। উদ্ধারের পরপর বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করেছে।

ওসি আরও জানান, ককটেল উদ্ধারের ঘটনায় রোববার রাতেই ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয় আরও ৮ জনকে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 56 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Bezirksnachrichten সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Bezirksnachrichten শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Bezirksnachrichten মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Bezirksnachrichten সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Bezirksnachrichten সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Bezirksnachrichten উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views