বগুড়ায় দুদিনের ব্যবধানে একই বাড়িতে মিলল ৩৯ ককটেল | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় দুদিনের ব্যবধানে একই বাড়িতে মিলল ৩৯ ককটেল

বগুড়ার গাবতলীর নশিপুরে দুদিনের ব্যবধানে একই বাড়ি থেকে ৩৯ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে সবগুলো ককটেল নিষ্ক্রিয় করে।..
I-share sa Eidok
বগুড়ায় দুদিনের ব্যবধানে একই বাড়িতে মিলল ৩৯ ককটেল
Larawan: kuha mula sa arkibo

মঙ্গলবার (৪ নভেম্বর) পুনরায় অভিযান চালিয়ে নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামের মুক্তার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এই ককটেলগুলো উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার ছোট ইটালী গ্রামের একটি বাড়িতে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হন কুমিল্লা জেলার আতাউর রহমান সেলিম নামে এক ব্যক্তি। বিস্ফোরণের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৫টি ককটেল উদ্ধার করে সেগুলো নিয়ন্ত্রিত নিষ্ক্রিয় করে।
এই ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

 

সেলিম পুলিশী হেফাজতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম জানান, স্থানীয় বাদশার নেতৃত্বে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা ওই বাড়িতে ককটেল তৈরি করছিল। প্রথম দিনের অভিযানে আলো স্বল্পতার কারণে সব ককটেল উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

 

দুই দিন পর আরেকটি অভিযানে উদ্ধার করা হয় বাকি বিস্ফোরকগুলো। উদ্ধারের পরপর বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করেছে।

ওসি আরও জানান, ককটেল উদ্ধারের ঘটনায় রোববার রাতেই ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয় আরও ৮ জনকে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 16 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 17 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views