বগুড়ায় দুদিনের ব্যবধানে একই বাড়িতে মিলল ৩৯ ককটেল | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় দুদিনের ব্যবধানে একই বাড়িতে মিলল ৩৯ ককটেল

বগুড়ার গাবতলীর নশিপুরে দুদিনের ব্যবধানে একই বাড়ি থেকে ৩৯ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে সবগুলো ককটেল নিষ্ক্রিয় করে।..
Eidok-এ শেয়ার
বগুড়ায় দুদিনের ব্যবধানে একই বাড়িতে মিলল ৩৯ ককটেল
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৪ নভেম্বর) পুনরায় অভিযান চালিয়ে নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামের মুক্তার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এই ককটেলগুলো উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার ছোট ইটালী গ্রামের একটি বাড়িতে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হন কুমিল্লা জেলার আতাউর রহমান সেলিম নামে এক ব্যক্তি। বিস্ফোরণের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৫টি ককটেল উদ্ধার করে সেগুলো নিয়ন্ত্রিত নিষ্ক্রিয় করে।
এই ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

 

সেলিম পুলিশী হেফাজতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম জানান, স্থানীয় বাদশার নেতৃত্বে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা ওই বাড়িতে ককটেল তৈরি করছিল। প্রথম দিনের অভিযানে আলো স্বল্পতার কারণে সব ককটেল উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

 

দুই দিন পর আরেকটি অভিযানে উদ্ধার করা হয় বাকি বিস্ফোরকগুলো। উদ্ধারের পরপর বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করেছে।

ওসি আরও জানান, ককটেল উদ্ধারের ঘটনায় রোববার রাতেই ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয় আরও ৮ জনকে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views