বগুড়ায় দুদিনের ব্যবধানে একই বাড়িতে মিলল ৩৯ ককটেল | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়ায় দুদিনের ব্যবধানে একই বাড়িতে মিলল ৩৯ ককটেল

বগুড়ার গাবতলীর নশিপুরে দুদিনের ব্যবধানে একই বাড়ি থেকে ৩৯ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে সবগুলো ককটেল নিষ্ক্রিয় করে।..
Eidok-এ শেয়ার
বগুড়ায় দুদিনের ব্যবধানে একই বাড়িতে মিলল ৩৯ ককটেল
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৪ নভেম্বর) পুনরায় অভিযান চালিয়ে নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামের মুক্তার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এই ককটেলগুলো উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার ছোট ইটালী গ্রামের একটি বাড়িতে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হন কুমিল্লা জেলার আতাউর রহমান সেলিম নামে এক ব্যক্তি। বিস্ফোরণের পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৫টি ককটেল উদ্ধার করে সেগুলো নিয়ন্ত্রিত নিষ্ক্রিয় করে।
এই ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

 

সেলিম পুলিশী হেফাজতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম জানান, স্থানীয় বাদশার নেতৃত্বে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা ওই বাড়িতে ককটেল তৈরি করছিল। প্রথম দিনের অভিযানে আলো স্বল্পতার কারণে সব ককটেল উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

 

দুই দিন পর আরেকটি অভিযানে উদ্ধার করা হয় বাকি বিস্ফোরকগুলো। উদ্ধারের পরপর বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করেছে।

ওসি আরও জানান, ককটেল উদ্ধারের ঘটনায় রোববার রাতেই ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয় আরও ৮ জনকে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি District Nieuws রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District Nieuws খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District Nieuws রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী District Nieuws সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 46 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী District Nieuws মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত District Nieuws কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 29 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ District Nieuws ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 26 Views