দেবিদ্বারে গরু ডাকাতি, দাউদকান্দি মহাসড়কে পুলিশের জালে ৪ ডাকাত | আই নিউজ বিডি

দেবিদ্বারে গরু ডাকাতি, দাউদকান্দি মহাসড়কে পুলিশের জালে ৪ ডাকাত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোলপ্লাজায় সন্দেহভাজন পিকআপ আটক করে দাউদকান্দি থানা পুলিশ। উদ্ধার হয় ডাকাতির ২টি গরু, গ্রেপ্তার ৪ সদস্যের আন্তঃজেলা ডাকাত চক্র।..
Eidokでシェア
দেবিদ্বারে গরু ডাকাতি, দাউদকান্দি মহাসড়কে পুলিশের জালে ৪ ডাকাত
写真:提供

কুমিল্লার দেবিদ্বার থেকে ডাকাতি করা দুটি গরু নিয়ে পালানোর সময় দাউদকান্দি মহাসড়কে পুলিশের জালে ধরা পড়েছে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য। দাউদকান্দি মডেল থানা পুলিশের তৎপর অভিযানে উদ্ধার করা হয়েছে ডাকাতির গরুগুলো।

মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। গাড়িতে থাকা দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদে দেবিদ্বার থেকে গরু ডাকাতির কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী, এসআই নাজমুস সাকিব, এসআই ছোটন শর্মা, এএসআই রিপন ও এএসআই দেলোয়ার।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

コメント 0

コメントがありません

関連記事

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 地区ニュース পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 地区ニュース ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 59 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 地区ニュース দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 地区ニュース চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 地区ニュース নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 地区ニュース নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 地区ニュース লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views