দেবিদ্বারে গরু ডাকাতি, দাউদকান্দি মহাসড়কে পুলিশের জালে ৪ ডাকাত | আই নিউজ বিডি

দেবিদ্বারে গরু ডাকাতি, দাউদকান্দি মহাসড়কে পুলিশের জালে ৪ ডাকাত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোলপ্লাজায় সন্দেহভাজন পিকআপ আটক করে দাউদকান্দি থানা পুলিশ। উদ্ধার হয় ডাকাতির ২টি গরু, গ্রেপ্তার ৪ সদস্যের আন্তঃজেলা ডাকাত চক্র।..
Condividi su Eidok
দেবিদ্বারে গরু ডাকাতি, দাউদকান্দি মহাসড়কে পুলিশের জালে ৪ ডাকাত
Foto: archivio

কুমিল্লার দেবিদ্বার থেকে ডাকাতি করা দুটি গরু নিয়ে পালানোর সময় দাউদকান্দি মহাসড়কে পুলিশের জালে ধরা পড়েছে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য। দাউদকান্দি মডেল থানা পুলিশের তৎপর অভিযানে উদ্ধার করা হয়েছে ডাকাতির গরুগুলো।

মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। গাড়িতে থাকা দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদে দেবিদ্বার থেকে গরু ডাকাতির কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী, এসআই নাজমুস সাকিব, এসআই ছোটন শর্মা, এএসআই রিপন ও এএসআই দেলোয়ার।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Notizie del distretto পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Notizie del distretto ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 60 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Notizie del distretto দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Notizie del distretto চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notizie del distretto নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 54 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Notizie del distretto লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views