দেবিদ্বারে গরু ডাকাতি, দাউদকান্দি মহাসড়কে পুলিশের জালে ৪ ডাকাত | আই নিউজ বিডি

দেবিদ্বারে গরু ডাকাতি, দাউদকান্দি মহাসড়কে পুলিশের জালে ৪ ডাকাত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টোলপ্লাজায় সন্দেহভাজন পিকআপ আটক করে দাউদকান্দি থানা পুলিশ। উদ্ধার হয় ডাকাতির ২টি গরু, গ্রেপ্তার ৪ সদস্যের আন্তঃজেলা ডাকাত চক্র।..
Eidok-এ শেয়ার
দেবিদ্বারে গরু ডাকাতি, দাউদকান্দি মহাসড়কে পুলিশের জালে ৪ ডাকাত
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার থেকে ডাকাতি করা দুটি গরু নিয়ে পালানোর সময় দাউদকান্দি মহাসড়কে পুলিশের জালে ধরা পড়েছে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য। দাউদকান্দি মডেল থানা পুলিশের তৎপর অভিযানে উদ্ধার করা হয়েছে ডাকাতির গরুগুলো।

মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। গাড়িতে থাকা দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদে দেবিদ্বার থেকে গরু ডাকাতির কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী, এসআই নাজমুস সাকিব, এসআই ছোটন শর্মা, এএসআই রিপন ও এএসআই দেলোয়ার।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন اخبار منطقه সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 13 Views জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ اخبار منطقه জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 11 Views গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট اخبار منطقه গ্রামীণ সড়কে ট্রাক্টরের দৌরাত্ম্য: জননিরাপত্তা ও আইনি তদারকির তীব্র সংকট 13 Views ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা اخبار منطقه ছোট ভাইকে শিকল পড়িয়ে আটকে রাখার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে, থানায় মীমাংসা 10 Views ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের اخبار منطقه ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার কঠোর বার্তা জেলা প্রশাসকের 24 Views পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা اخبار منطقه পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 22 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি اخبار منطقه ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 72 Views