মিরপুরে ভ'য়াব'হ অ'গ্নিকা'ণ্ডে ১৬ জনের মৃ'ত্যু: বন্দর প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ ও বিচার দাবি

Narayanganj Bandar Press Club expressed deep grief over the tragic fire at Mirpur Rupnagar that claimed 16 lives. The club demanded a fair investigation and strict punishment for those responsible.
Compartir en Eidok
মিরপুরে ভ'য়াব'হ অ'গ্নিকা'ণ্ডে ১৬ জনের মৃ'ত্যু: বন্দর প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ ও বিচার দাবি
Foto: archivo

রাজধানীর মিরপুর রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জের বন্দর প্রেসক্লাব। প্রেসক্লাব নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন শ্রমিকের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাব। প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এমন মর্মান্তিক দুর্ঘটনা দেশের শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক নিরাপত্তার ভয়াবহ চিত্র তুলে ধরে।

একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রেসক্লাব নেতৃবৃন্দের ভাষায়, “মানবিক অবহেলার কারণে এতগুলো প্রাণের মাশুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ যৌথভাবে দেওয়া এক শোকবার্তায় বলেন, “পোশাক কারখানায় নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করার ফলেই এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” তারা সরকারের প্রতি আহ্বান জানান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

এছাড়া, প্রেসক্লাব নেতৃবৃন্দ আরও গভীর শোক প্রকাশ করেন দৈনিক খবরের পাতা পত্রিকার প্রধান আলোকচিত্রী শিপন আহম্মেদ-এর মৃত্যুতে, যিনি গত সোমবার (১৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। শিপন আহম্মেদ দীর্ঘ সময় ধরে নারায়ণগঞ্জের গণমাধ্যম অঙ্গনে সততা, নৈতিকতা ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন বলে প্রেসক্লাবের বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রেসক্লাব জানায়, শিপন আহম্মেদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ ফটো সাংবাদিক, যিনি পেশাগত জীবনে সর্বদা সত্যের পক্ষে লড়াই করেছেন। তার অবদান নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে নিহত শ্রমিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সকল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়, যাতে ভবিষ্যতে এমন ভয়াবহ দুর্ঘটনা আর না ঘটে।

শেষে প্রেসক্লাবের সদস্যরা বলেন, “জীবনের সেরাটা দিয়ে পেশাগত দায়িত্ব পালন করেছেন শিপন আহম্মেদ। তার মতো মানুষ আমাদের সাংবাদিক সমাজে অনুপ্রেরণা হয়ে থাকবেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Noticias del distrito ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 61 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Noticias del distrito ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 68 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত Noticias del distrito ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 33 Views সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু Noticias del distrito সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু 47 Views সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক Noticias del distrito সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক 47 Views সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Noticias del distrito সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 83 Views ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা Noticias del distrito ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 25 Views