দিনাজপুরে শিক্ষক সমাবেশে চার দফা দাবি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুরে শিক্ষক সমাবেশে চার দফা দাবি

Abu Rayhan avatar   
Abu Rayhan
দিনাজপুরে শিক্ষক সমাবেশে চার দফা দাবি
দিনাজপুরে শিক্ষক সমাবেশে চার দফা দাবি
ছবি: সংগৃহীত
বাড়ি ভাতা, বোনাস ও এমপিওভুক্তির দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় পাহাড়প..

বাড়ি ভাতা, বোনাস ও এমপিওভুক্তির দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত

 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় পাহাড়পুরে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ৫০ শতাংশ বাড়ি ভাতা, ১০০ শতাংশ বোনাস ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানের দাবি জানানো হয়।

একই সঙ্গে ইবতেদায়ী মাদ্রাসার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্ত করার আহ্বান জানানো হয় বক্তাদের পক্ষ থেকে।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এনামুল হক উপদেষ্টা আদর্শ শিক্ষক দিনাজপুর জেলা শাখা।ফেডারেশন 

বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মেহেরাব আলী, যিনি দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলার উপদেষ্টা।

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

 

ওমর ফারুক, সভাপতি ইবতেদায়ী শিক্ষক ফেডারেশন দিনাজপুর। 

 

প্রভাষক রাজিউল ইসলাম, সভাপতি, আদর্শ শিক্ষক ফেডারেশন চিনিরবন্দর শাখা

 

লুৎফর রহমান, মাধ্যমিক স্কুল শিক্ষক ফেডারেশন, দিনাজপুর জেলা

 

হাবিবুর রহমান, সভাপতি, কলেজ শিক্ষক ফেডারেশন, দিনাজপুর জেলা

 

মাসুম তারিফ, সভাপতি, মাদরাসা শিক্ষক ফেডারেশন, দিনাজপুর জেলা

 

সাদেকুল ইসলাম, উপদেষ্টা, আদর্শ আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর। 

 

 

সমাবেশের সভাপতিত্ব করেন মশিউর রহমান রাজু, সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখা।

 

বক্তারা বলেন, দেশের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এই দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের মর্যাদা রক্ষা ও শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব বলে তারা মত দেন।

نظری یافت نشد


News Card Generator