আমরা অন্তত ১৬০টি আসন পাব: শিবির সেক্রেটারি

Islami Chhatra Shibir aims to secure at least 160 seats in the upcoming national election, said Secretary General Nurul Islam Saddam, highlighting unprecedented opportunities for the organization this..
Eidok-এ শেয়ার
আমরা অন্তত ১৬০টি আসন পাব: শিবির সেক্রেটারি
ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনটি অন্তত ১৬০টি আসন অর্জনের পথে রয়েছে। অতীতে যেখানে সর্বোচ্চ ৫০টি আসনের স্বপ্ন দেখা হতো, সেখানে এখন পরিস্থিতি আমূল বদলে গেছে। সংগঠনের জন্য এবার এমন সুযোগ তৈরি হয়েছে যা কখনো কল্পনাও করা যায়নি। শুক্রবার (৩ অক্টোবর) সকালে খুলনার সোনাডাঙ্গা থানার আল ফারুক সোসাইটি মিলনায়তনে আয়োজিত খুলনা মহানগরী ইসলামী ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সাদ্দাম বলেন, “আমাদের বিশ্বাস রাখতে হবে, আমরা এবার অন্তত ১৬০টি আসন পাব। অতীতে আমাদের হাতে ছিল মাত্র ১৮টি আসন, সর্বোচ্চ ৫০টি পর্যন্ত যেতে পেরেছি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ, আমাদের শিপমেন্ট আগের তুলনায় অনেক বেশি।”

তিনি তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, বার্ধক্য আসার আগেই যৌবনের সময়কে মূল্য দিতে হবে। প্রাক্তন দায়িত্বশীলদের প্রতি তার অনুরোধ, নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। কারণ নেতৃত্ব অনেক দূরদর্শিতা ও পরিকল্পনা নিয়ে কাজ করে।

‘সম্প্রীতির টানে শিকড়ে পানে’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, মাওলানা এমরান হুসাইন, অধ্যাপক নজিবুর রহমান ও অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগরী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শেখ কামরুল আলম, অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গোলাম মোস্তফা আল মুজাহিদ, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, ড. জিএম শফিকুল ইসলামসহ একাধিক সাবেক ও বর্তমান নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান মহানগরী অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

নুরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্যে সংগঠনের সাম্প্রতিক সাফল্য ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, “যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় আমাদের দাঁড়ানোর সুযোগ ছিল না, আজ সেই ডাকসুতে আমরা জায়গা পেয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যা একসময় বাম রাজনীতির ঘাঁটি ছিল, আজ সেখানে আল্লাহর কৃপায় আমরা অসাধারণ অগ্রগতি অর্জন করেছি। এই অর্জনগুলো আমাদের ধরে রাখতে হবে।”

তিনি সংগঠনের সদস্যদের অহংকার ও অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকতে আহ্বান জানান। “অহেতুক কথা বলা বা ফেসবুকে বিতর্কে জড়ানো থেকে বিরত থাকতে হবে। কেউ গালি দিলে তার প্রতিউত্তর দেওয়া উচিত নয়, কারণ গালি কোনো জবাব হতে পারে না,” যোগ করেন তিনি।

সাদ্দাম আরও বলেন, “আজ আমরা যে অবস্থানে এসেছি, তা কঠোর পরিশ্রম ও আল্লাহর অনুগ্রহের ফল। আমাদের এই অবস্থানকে আরও সুসংহত করতে হবে এবং একতাবদ্ধ থেকে সামনের দিকে এগোতে হবে।”

তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, যৌবনের শক্তিকে কাজে লাগিয়ে দেশের পরিবর্তনে ভূমিকা রাখতে এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করতে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফরিদপুরে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ রাজনীতি ফরিদপুরে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ 24 ভিউ সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি, সাতক্ষীরায় জামায়াতের মিছিল রাজনীতি সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি, সাতক্ষীরায় জামায়াতের মিছিল 59 ভিউ সিরাজগঞ্জে নির্বাচনী হাওয়ায় ঠাকুরট্যাকে আব্দুল কাদেরের সভায় জনস্রোত রাজনীতি সিরাজগঞ্জে নির্বাচনী হাওয়ায় ঠাকুরট্যাকে আব্দুল কাদেরের সভায় জনস্রোত 33 ভিউ রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক সভা রাজনীতি রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক সভা 52 ভিউ ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া বিএনপি নেতা বোরহান গ্রেপ্তার রাজনীতি ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া বিএনপি নেতা বোরহান গ্রেপ্তার 57 ভিউ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলা ছাত্রদলের ২৫ কিলোমিটার মোটরসাইকেল র‍্যালি রাজনীতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলা ছাত্রদলের ২৫ কিলোমিটার মোটরসাইকেল র‍্যালি 52 ভিউ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রাজনীতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 38 ভিউ