বোচাগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোচাগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
বোচাগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা..
বোচাগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা..
ছবি: সংগৃহীত
****

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মারুফ হাসান। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা তুলে দেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের সাফল্য শুধু পরিবার নয়, পুরো বোচাগঞ্জ উপজেলার জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

 

সংবর্ধনা শেষে শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের এ সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Walang nakitang komento


News Card Generator