যশোর শার্শায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরক উদ্ধার, ১ জন গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোর শার্শায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরক উদ্ধার, ১ জন গ্রেফতার..

Eng. Nurullah Al Mamun avatar   
Eng. Nurullah Al Mamun
যশোর শার্শায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরক উদ্ধার, ১ জন গ্রেফতার..
যশোর শার্শায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরক উদ্ধার, ১ জন গ্রেফতার..
ছবি: সংগৃহীত
শার্শা থানার পুলিশের অভিযানে রামচন্দ্রপুর গ্রামের মোঃ শাহাজান আলীর বসতঘর থেকে ১০ কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ধৃত শাহাজান আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে, অপর আসামী পালিয়ে গেছে।..

মোঃ নুরুল্লাহ  

(অভয়নগর, যশোর) প্রতিনিধি )

যশোরের শার্শা থানার পুলিশ একটি পরিকল্পিত অভিযানে ১০ কেজি গাঁজা এবং ২ কেজি বিস্ফোরক উপাদান সহ একজনকে গ্রেফতার করেছে। অভিযানটি পরিচালনা করেন শার্শা থানার গোড়পাড়া ক্যাম্পের আইসি মোঃ আনিসুর রহমান, এএসআই মোঃ সিলন আলী ও এএসআই মোঃ জামিনুর রহমান এবং সঙ্গীয় ফোর্স।

অভিযানটি ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে রামচন্দ্রপুর (পশ্চিমপাড়া) গ্রামের ধৃত আসামী মোঃ শাহাজান আলীর বসতবাড়ির পাশে একটি খড়ি ঘরে পরিচালিত হয়। এ সময় পুলিশ ১০ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য চার লাখ টাকা এবং ২ কেজি বিস্ফোরক, যার মূল্য প্রায় ষাট হাজার টাকা, উদ্ধার করে। অভিযানের সময় অপর আসামী মোঃ আব্দুর রাজ্জাক সরদার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। ধৃত মোঃ শাহাজান আলীকে ২৯ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর তথ্য:

  • নাম: মোঃ শাহাজান আলী (৪৭)

  • পিতা: মৃত আনোয়ার আলী সরদার

  • ঠিকানা: রামচন্দ্রপুর, থানা-শার্শা, জেলা-যশোর

Keine Kommentare gefunden


News Card Generator