আদিতমারীতে ৭০ বস্তা সার জব্দ, একজনের কারাদণ্ড | আই নিউজ বিডি

আদিতমারীতে ৭০ বস্তা সার জব্দ, একজনের কারাদণ্ড

এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট
Eidok-এ শেয়ার
আদিতমারীতে ৭০ বস্তা সার জব্দ, একজনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে সার বিক্রি ও পাচারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সার বিতরণে অনিয়মের দায়ে বিসিআইসি ও বিএডিসির দুই ডিলারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ৫১ বস্তা ইউরিয়া ও ১৯ বস্তা ডিএপি সারসহ মোট ৭০ বস্তা সার জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার সারপুকুর ও সাপ্টিবাড়ী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজা বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদিতমারী থেকে কুড়িগ্রামে অবৈধভাবে সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার টিপার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে সার বিক্রি ও পাচারের অভিযোগে দুলাল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে রাখা ৭০ বস্তা সার জব্দ করা হয়।

এদিকে, সার বিতরণে অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিসিআইসি ডিলার শফিকুল আলমকে ২০ হাজার টাকা এবং বিএডিসি ডিলার মনিরুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজা বেগম জানান, কৃষকদের অধিকার রক্ষা, সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দ করা সার বর্তমানে আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। বিধি অনুযায়ী সরকারি মূল্যে এসব সার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 81 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جرم কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 42 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جرم আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 91 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু جرم থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ جرم সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি جرم কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 Views