মোঃ নুরুল্লাহ
(অভয়নগর, যশোর) প্রতিনিধি )
যশোরের শার্শা থানার পুলিশ একটি পরিকল্পিত অভিযানে ১০ কেজি গাঁজা এবং ২ কেজি বিস্ফোরক উপাদান সহ একজনকে গ্রেফতার করেছে। অভিযানটি পরিচালনা করেন শার্শা থানার গোড়পাড়া ক্যাম্পের আইসি মোঃ আনিসুর রহমান, এএসআই মোঃ সিলন আলী ও এএসআই মোঃ জামিনুর রহমান এবং সঙ্গীয় ফোর্স।
অভিযানটি ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে রামচন্দ্রপুর (পশ্চিমপাড়া) গ্রামের ধৃত আসামী মোঃ শাহাজান আলীর বসতবাড়ির পাশে একটি খড়ি ঘরে পরিচালিত হয়। এ সময় পুলিশ ১০ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য চার লাখ টাকা এবং ২ কেজি বিস্ফোরক, যার মূল্য প্রায় ষাট হাজার টাকা, উদ্ধার করে। অভিযানের সময় অপর আসামী মোঃ আব্দুর রাজ্জাক সরদার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। ধৃত মোঃ শাহাজান আলীকে ২৯ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর তথ্য:
-
নাম: মোঃ শাহাজান আলী (৪৭)
-
পিতা: মৃত আনোয়ার আলী সরদার
-
ঠিকানা: রামচন্দ্রপুর, থানা-শার্শা, জেলা-যশোর