মুকসুদপুরে ​চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় বাড়ি লুটপাট করে ঘরে তালা… | আই নিউজ বিডি

মুকসুদপুরে ​চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় বাড়ি লুটপাট করে ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ​

মুকসুদপুরে ​চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় বাড়ি লুটপাট করে ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ​

গোপালগঞ্জের মুকসুদপুরে কহলদিয়া গ্রামে চাঁদা দাবি ও পরবর্তীতে চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা করে নগদ টাকা..
Eidok-এ শেয়ার
মুকসুদপুরে ​চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় বাড়ি লুটপাট করে ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ​
ছবি: সংগৃহীত

মুকসুদপুরে ​চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় বাড়ি লুটপাট করে ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ​

গোপালগঞ্জের মুকসুদপুরে কহলদিয়া গ্রামে চাঁদা দাবি ও পরবর্তীতে চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট এবং বাড়িতে তালা মেরে পরিবারকে বের করে দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 
ঘটনাটি উপজেলার বাটিকামারি ইউনিয়নের কহলদিয়া গ্রামে ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা রাবেয়া বেগম (৬৫) মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​জানা গেছে, মুকসুদপুর থানার কহলদিয়া গ্রামের বাসিন্দা রাবেয়া বেগম (৬৫) নামে এক বয়স্ক নারী তার দুই ছেলের স্ত্রীকে নিয়ে বাড়িতে বসবাস করছেন। তার ছোট ছেলে মামুন শেখ (৩৫) প্রায় ৩ বছর ধরে সৌদি প্রবাসী এবং বড় ছেলে মাসুদ শেখ (৩৮) বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন।
​ অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের সপন শেখ , 
কামাল শেখ, জিলহক শেখ (৭০), নুরা শেখ (৬০) ও আজিবুল শেখ (৩০) ভুক্তভোগী বৃদ্ধার কাছে (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করে আসছিলেন। রাবেয়া বেগম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:৩০ ঘটিকায় বিবাদীরা বসতবাড়িতে ঢুকে পড়ে।
​এরপর তারা ফিল্মী স্টাইলে ঘরের বাক্সে রাখা নগদ পাঁচ লক্ষ টাকা এবং আলমারি থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার (যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা জোরপূর্বক লুট করে নিয়ে যায়। পরবর্তীতে তারা বৃদ্ধা ও তার পরিবারকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরের দুটি দরজায় তালা মেরে দেয় এবং গালিগালাজসহ চাঁদা না দিলে খুন করে লাশ গুম করার হুমকি প্রদান করে চলে যায়।
​এ ঘটনায় স্থানীয় বিল্লাল শেখ (৮০), তাসলি বেগম (৪৫), রেবেকা বেগম (৩০) সহ আশেপাশের অনেকে বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন 
​এ বিষয়ে অভিযুক্ত সপন শেখের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তবে তার ছোট বোনকে পাওয়া যায় কিন্তু প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 74 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 41 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 64 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 90 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 88 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 ভিউ