জুমার নামাজে গোসলের গুরুত্ব: না করলে কি নামাজ হবে?

Bathing before Jummah prayer is highly emphasized in Islam. But scholars differ on whether the prayer remains valid if one only performs ablution without bathing.
Eidok'ta paylaş
জুমার নামাজে গোসলের গুরুত্ব: না করলে কি নামাজ হবে?
Fotoğraf: derleme

জুমা মুসলমানদের জন্য সাপ্তাহিক শ্রেষ্ঠ ইবাদতের দিন। এ দিনকে কেন্দ্র করে কুরআন ও হাদিসে রয়েছে অসংখ্য ফজিলতের বর্ণনা। আল্লাহ তা’আলা কুরআনে সূরা জুমা নাজিল করে এ দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আর রাসুলুল্লাহ (সা.) এর অসংখ্য হাদিসে জুমার নামাজ আদায়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এমনকি হাদিসে এসেছে, যে ব্যক্তি অবহেলা করে টানা তিন জুমা ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। (সুনান আত তিরমিজি, হাদিস: ৫০০)

জুমার দিনে গোসল, মিসওয়াক, সুগন্ধি ব্যবহার ও পরিষ্কার পোশাক পরিধান করার কথা সহিহ হাদিসে এসেছে। সালমান ফারসী (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন— যে ব্যক্তি জুমার দিন গোসল করে, নিজেকে পবিত্র করে, তেল ও সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়, কারও মাঝে ভিড় সৃষ্টি না করে নামাজ পড়ে এবং খুতবা চলাকালীন নীরব থাকে, তার এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়। (সহিহ বুখারি, হাদিস: ৮৬৪)

এছাড়া আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, ফেরেশতারা জুমার দিনে মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম আগতদের নাম নথিভুক্ত করে। ইমাম যখন মিম্বারে বসেন, তখন তারা তালিকা বন্ধ করে দেয় এবং খুতবা শোনে। (সহিহ বুখারি, হাদিস: ২৯৮৪)

হাদিসে এসেছে, জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য গোসল করা কর্তব্য। (সহিহ বুখারি, হাদিস: ৮৩৫; সহিহ মুসলিম, হাদিস: ১৮৩০)। সাহাবি উমর (রা.) একবার খুতবা দিচ্ছিলেন, এ সময় একজন সাহাবি গোসল না করে শুধু অজু করে মসজিদে প্রবেশ করলে তিনি তাকে ভর্ৎসনা করে বলেন— রাসুল (সা.) জুমার দিনে গোসলের আদেশ করতেন। (সহিহ মুসলিম, হাদিস: ১২২৮)

রাসুল (সা.) আরও বলেছেন, “তোমাদের কেউ জুমায় এলে সে যেন গোসল করে নেয়।” (সহিহ মুসলিম, হাদিস: ১৮২৫)

আওস ইবনু আওস (রা.) থেকে বর্ণিত, যে জুমার দিনে গোসল করে সকাল সকাল মসজিদে যায় এবং খুতবা মনোযোগ দিয়ে শোনে, তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের রোজা ও কিয়ামের সওয়াব লেখা হয়। (সুনান আত তিরমিজি, হাদিস: ৪৯৬; ইবনু মাজাহ, হাদিস: ১০৮৭)

এসব হাদিস স্পষ্ট করে যে জুমার দিনে গোসল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ নিয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে। অধিকাংশ আলেম বলেন, গোসল না করলেও অজু করে নামাজ আদায় করলে তা সহি হবে। তবে হাদিসের নির্দেশনা অনুযায়ী গোসল করে নামাজে অংশগ্রহণ করা সুন্নতে মুয়াক্কাদা এবং তা করাই শ্রেয়।

অন্য একটি মত হলো, রাসুল (সা.)-এর যুগে মানুষ সকাল থেকে পরিশ্রম করত, শরীর ঘামে ভিজত, সেই প্রেক্ষাপটে গোসলকে জরুরি করা হয়েছিল। তাই যে ব্যক্তি পবিত্র থাকে, তার জন্য গোসল ফরজ নয়; তবে গোসল করলে সুন্নতের অনুসরণ ও বিশেষ সওয়াব লাভ হয়।

জুমার দিনে গোসল করা অত্যন্ত মুস্তাহাব ও সুন্নতে মুয়াক্কাদা। এতে সওয়াব যেমন বাড়ে, তেমনি নামাজের পরিবেশও হয় সুন্দর। তবে কারও গোসল না হলে অজু করে জুমার নামাজ আদায় করলেও তা সহি হবে, কিন্তু গোসল করলে ফজিলত বহুগুণ বেড়ে যায়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা Din ve Eğitim জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা 55 Views সদরপুরে ভেঙে পড়েছে কবরস্থানের সীমানা প্রাচীর - নিম্নমানের সরকারি কাজের অভিযোগ Din ve Eğitim সদরপুরে ভেঙে পড়েছে কবরস্থানের সীমানা প্রাচীর - নিম্নমানের সরকারি কাজের অভিযোগ 96 Views ছাতকে ৩৮২ শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। Din ve Eğitim ছাতকে ৩৮২ শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। 77 Views ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে Din ve Eğitim ছাতকের হাইলকেয়ারী পশ্চিমপাড়া সারংবাড়ীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে 55 Views শামীমের শিক্ষাজীবন ও ইমামতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা Din ve Eğitim শামীমের শিক্ষাজীবন ও ইমামতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা 211 Views শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সুবিধা দেওয়ার জায়গা হয়ে গেছে: শফিকুর রহমান Din ve Eğitim শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সুবিধা দেওয়ার জায়গা হয়ে গেছে: শফিকুর রহমান 66 Views পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ Din ve Eğitim পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ 92 Views