জুমার নামাজে গোসলের গুরুত্ব: না করলে কি নামাজ হবে?

Bathing before Jummah prayer is highly emphasized in Islam. But scholars differ on whether the prayer remains valid if one only performs ablution without bathing.
Eidok पर शेयर करें
জুমার নামাজে গোসলের গুরুত্ব: না করলে কি নামাজ হবে?
फ़ोटो: संग्रहीत

জুমা মুসলমানদের জন্য সাপ্তাহিক শ্রেষ্ঠ ইবাদতের দিন। এ দিনকে কেন্দ্র করে কুরআন ও হাদিসে রয়েছে অসংখ্য ফজিলতের বর্ণনা। আল্লাহ তা’আলা কুরআনে সূরা জুমা নাজিল করে এ দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আর রাসুলুল্লাহ (সা.) এর অসংখ্য হাদিসে জুমার নামাজ আদায়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এমনকি হাদিসে এসেছে, যে ব্যক্তি অবহেলা করে টানা তিন জুমা ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। (সুনান আত তিরমিজি, হাদিস: ৫০০)

জুমার দিনে গোসল, মিসওয়াক, সুগন্ধি ব্যবহার ও পরিষ্কার পোশাক পরিধান করার কথা সহিহ হাদিসে এসেছে। সালমান ফারসী (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন— যে ব্যক্তি জুমার দিন গোসল করে, নিজেকে পবিত্র করে, তেল ও সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়, কারও মাঝে ভিড় সৃষ্টি না করে নামাজ পড়ে এবং খুতবা চলাকালীন নীরব থাকে, তার এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়। (সহিহ বুখারি, হাদিস: ৮৬৪)

এছাড়া আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, ফেরেশতারা জুমার দিনে মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম আগতদের নাম নথিভুক্ত করে। ইমাম যখন মিম্বারে বসেন, তখন তারা তালিকা বন্ধ করে দেয় এবং খুতবা শোনে। (সহিহ বুখারি, হাদিস: ২৯৮৪)

হাদিসে এসেছে, জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য গোসল করা কর্তব্য। (সহিহ বুখারি, হাদিস: ৮৩৫; সহিহ মুসলিম, হাদিস: ১৮৩০)। সাহাবি উমর (রা.) একবার খুতবা দিচ্ছিলেন, এ সময় একজন সাহাবি গোসল না করে শুধু অজু করে মসজিদে প্রবেশ করলে তিনি তাকে ভর্ৎসনা করে বলেন— রাসুল (সা.) জুমার দিনে গোসলের আদেশ করতেন। (সহিহ মুসলিম, হাদিস: ১২২৮)

রাসুল (সা.) আরও বলেছেন, “তোমাদের কেউ জুমায় এলে সে যেন গোসল করে নেয়।” (সহিহ মুসলিম, হাদিস: ১৮২৫)

আওস ইবনু আওস (রা.) থেকে বর্ণিত, যে জুমার দিনে গোসল করে সকাল সকাল মসজিদে যায় এবং খুতবা মনোযোগ দিয়ে শোনে, তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের রোজা ও কিয়ামের সওয়াব লেখা হয়। (সুনান আত তিরমিজি, হাদিস: ৪৯৬; ইবনু মাজাহ, হাদিস: ১০৮৭)

এসব হাদিস স্পষ্ট করে যে জুমার দিনে গোসল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ নিয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে। অধিকাংশ আলেম বলেন, গোসল না করলেও অজু করে নামাজ আদায় করলে তা সহি হবে। তবে হাদিসের নির্দেশনা অনুযায়ী গোসল করে নামাজে অংশগ্রহণ করা সুন্নতে মুয়াক্কাদা এবং তা করাই শ্রেয়।

অন্য একটি মত হলো, রাসুল (সা.)-এর যুগে মানুষ সকাল থেকে পরিশ্রম করত, শরীর ঘামে ভিজত, সেই প্রেক্ষাপটে গোসলকে জরুরি করা হয়েছিল। তাই যে ব্যক্তি পবিত্র থাকে, তার জন্য গোসল ফরজ নয়; তবে গোসল করলে সুন্নতের অনুসরণ ও বিশেষ সওয়াব লাভ হয়।

জুমার দিনে গোসল করা অত্যন্ত মুস্তাহাব ও সুন্নতে মুয়াক্কাদা। এতে সওয়াব যেমন বাড়ে, তেমনি নামাজের পরিবেশও হয় সুন্দর। তবে কারও গোসল না হলে অজু করে জুমার নামাজ আদায় করলেও তা সহি হবে, কিন্তু গোসল করলে ফজিলত বহুগুণ বেড়ে যায়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা धर्म और शिक्षा মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা 69 Views সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি धर्म और शिक्षा সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি 75 Views তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশে মুগ্ধ জেলা পরিষদ প্রশাসক, দিলেন উন্নয়নের আশ্বাস धर्म और शिक्षा তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশে মুগ্ধ জেলা পরিষদ প্রশাসক, দিলেন উন্নয়নের আশ্বাস 84 Views দুর্নীতিমুক্ত ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের धर्म और शिक्षा দুর্নীতিমুক্ত ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের 82 Views মৃত্যুর প্রথম রাত কেমন হবে? धर्म और शिक्षा মৃত্যুর প্রথম রাত কেমন হবে? 80 Views দিনাজপুরের বিরলে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন धर्म और शिक्षा দিনাজপুরের বিরলে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন 58 Views বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে  দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা धर्म और शिक्षा বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে  দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা 79 Views