বায়েজীদ ইসলাম জয়
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
‘নিরাপদ টয়লেট, সমতার আগামী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় বিশ্ব টয়লেট দিবস ২০২৬ উপলক্ষে পোস্টার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সিংড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, টয়লেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য সমানভাবে নিরাপদ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আয়োজিত পোস্টার প্রদর্শনীতে নিরাপদ টয়লেট ব্যবহার, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শামিম হোসেন সহ সংশ্লিষ্ট স্থানীয় সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট শুধু মানুষের মৌলিক প্রয়োজনই নয়, এটি জনস্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সবার জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0