শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সুবিধা দেওয়ার জায়গা হয়ে গেছে: শফিকুর রহমান

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস না হয়ে শিক্ষকদের বাসায় ক্লাস নেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। কী বলছেন তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে? বিস্তারিত পড়তে ক্লিক করুন।..
Eidok-এ শেয়ার
শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সুবিধা দেওয়ার জায়গা হয়ে গেছে: শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো শৃঙ্খলা ও কার্যকর ব্যবস্থা কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও সুবিধা দেওয়ার জায়গায় পরিণত হয়েছে

নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তার একজন শিক্ষক তাকে ব্যক্তিগতভাবে পড়ানোর পরিবর্তে নিয়মিত ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু বর্তমান সময়ে অনেক শিক্ষক ক্লাসে পড়ানোর বদলে লিখিত স্ক্রিপ্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেন এবং তা কাউকে না দেওয়ার শর্ত জুড়ে দেন এছাড়া অনেক প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস না নিয়ে শিক্ষকদের বাসায় প্রাইভেট পড়ানোর প্রবণতা চলছে বলেও উল্লেখ করেন তিনি

নিজের নির্বাচনি এলাকার মণিপুর উচ্চবিদ্যালয়ের উদাহরণ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, একসময় প্রতিষ্ঠানটি দেশসেরা হলেও ফ্যাসিবাদী আমলে এর মান নষ্ট হয়ে এটি একটি ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেও এই অবস্থার পরিবর্তনে পরিচালনা কমিটিতে যোগ্য লোক বসানোর উদ্যোগ সফল হয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন

শিক্ষা খাতের এই বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিগুলোতে যোগ্য ও শিক্ষার প্রতি দায়িত্বশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান শফিকুর রহমান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা ও মসজিদের পরিচালনা কমিটি পর্যন্ত রাজনৈতিক টানাপড়েন চলছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে উপযুক্ত জায়গায় উপযুক্ত দায়িত্বশীল ব্যক্তি নিয়োগ করলেই কেবল শিক্ষার মানোন্নয়ন সম্ভব

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ ধর্ম ও শিক্ষা পে-ফিক্সেশনে অর্থ: পিরোজপুরে ২ প্রধান শিক্ষককে শোকজ নোটিশ 19 ভিউ ছেলের ছয় বিষয়ে ফেল: প্রধান শিক্ষককে পিটালেন অভিভাবক ধর্ম ও শিক্ষা ছেলের ছয় বিষয়ে ফেল: প্রধান শিক্ষককে পিটালেন অভিভাবক 11 ভিউ শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বিধিমালা সংশোধনে আগামী ২৪ নভেম্বর জরুরি সভা ধর্ম ও শিক্ষা শিক্ষক নিয়োগ ও নিবন্ধন বিধিমালা সংশোধনে আগামী ২৪ নভেম্বর জরুরি সভা 27 ভিউ জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ধর্ম ও শিক্ষা জেনে নিন ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি 7 ভিউ উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার ধর্ম ও শিক্ষা উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার 116 ভিউ চারবারের স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবিদার রহমানের জানাজা ও দাফন সম্পন্ন ধর্ম ও শিক্ষা চারবারের স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবিদার রহমানের জানাজা ও দাফন সম্পন্ন 98 ভিউ ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত হলো সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ধর্ম ও শিক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত হলো সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 6 ভিউ