হবিগঞ্জে অবৈধ সীমান্ত পারাপারে ৬ বাংলাদেশি আটক | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে অবৈধ সীমান্ত পারাপারে ৬ বাংলাদেশি আটক

****
Bagikan di Eidok
হবিগঞ্জে অবৈধ সীমান্ত পারাপারে ৬ বাংলাদেশি আটক
Foto: dikumpulkan

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি বিশেষ অভিযানকালে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করা ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। ঘটনাটি ঘটেছে জাম্বুরাছড়া এলাকার সীমান্ত পিলার ১৯৫০/এম এর কাছাকাছি।

আটককৃতরা হলেন শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। সকলেই নেত্রকোনার বোয়াইল গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার তিন মানব পাচারকারী দালাল— মোঃ তৌফিক, মোঃ মিলন ও মোঃ হাকিম— জনপ্রতি ১০ হাজার টাকা দাবি করে তাদের অবৈধ পথে ভারতে পাঠানোর প্রলোভন দেখিয়েছিলেন।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।”

৫৫ বিজিবি মানব পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ও নিয়মিত টহলের মাধ্যমে কড়া নজরদারি চালিয়ে আসছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করছে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Kejahatan ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Kejahatan ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Kejahatan চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Kejahatan মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Kejahatan কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Kejahatan শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Kejahatan মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views