হবিগঞ্জে অবৈধ সীমান্ত পারাপারে ৬ বাংলাদেশি আটক | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে অবৈধ সীমান্ত পারাপারে ৬ বাংলাদেশি আটক

****
分享到 Eidok
হবিগঞ্জে অবৈধ সীমান্ত পারাপারে ৬ বাংলাদেশি আটক
图片:来源收集

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি বিশেষ অভিযানকালে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করা ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। ঘটনাটি ঘটেছে জাম্বুরাছড়া এলাকার সীমান্ত পিলার ১৯৫০/এম এর কাছাকাছি।

আটককৃতরা হলেন শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। সকলেই নেত্রকোনার বোয়াইল গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার তিন মানব পাচারকারী দালাল— মোঃ তৌফিক, মোঃ মিলন ও মোঃ হাকিম— জনপ্রতি ১০ হাজার টাকা দাবি করে তাদের অবৈধ পথে ভারতে পাঠানোর প্রলোভন দেখিয়েছিলেন।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।”

৫৫ বিজিবি মানব পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ও নিয়মিত টহলের মাধ্যমে কড়া নজরদারি চালিয়ে আসছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করছে।

注释 0

没有找到评论

相关文章

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ (Simplified): 犯罪 ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান (Simplified): 犯罪 ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি (Simplified): 犯罪 চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা (Simplified): 犯罪 মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা (Simplified): 犯罪 কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার (Simplified): 犯罪 শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ (Simplified): 犯罪 মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views