হবিগঞ্জে অবৈধ সীমান্ত পারাপারে ৬ বাংলাদেশি আটক | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে অবৈধ সীমান্ত পারাপারে ৬ বাংলাদেশি আটক

****
Eidok-এ শেয়ার
হবিগঞ্জে অবৈধ সীমান্ত পারাপারে ৬ বাংলাদেশি আটক
ছবি: সংগৃহীত

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি বিশেষ অভিযানকালে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করা ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। ঘটনাটি ঘটেছে জাম্বুরাছড়া এলাকার সীমান্ত পিলার ১৯৫০/এম এর কাছাকাছি।

আটককৃতরা হলেন শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। সকলেই নেত্রকোনার বোয়াইল গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার তিন মানব পাচারকারী দালাল— মোঃ তৌফিক, মোঃ মিলন ও মোঃ হাকিম— জনপ্রতি ১০ হাজার টাকা দাবি করে তাদের অবৈধ পথে ভারতে পাঠানোর প্রলোভন দেখিয়েছিলেন।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।”

৫৫ বিজিবি মানব পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ও নিয়মিত টহলের মাধ্যমে কড়া নজরদারি চালিয়ে আসছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? פשע সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 43 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ פשע মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 47 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম פשע গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 90 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার פשע নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 82 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের פשע দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা פשע দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত פשע সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views