সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু..

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু..
সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু..
ছবি: সংগৃহীত
রাঙামাটির সাজেকে পর্যটকবাহী একটি ‘চাঁদের গাড়ি’ পাহাড়ের খাঁদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।..

বুধবার দুপুরে সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকি)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতরাও সবাই একই বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজানা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল সকালে খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক  যাচ্ছিল।

তিনি বলেন, “পথে হাউসপাড়া এলাকায় এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাঁদে পড়ে যায়। গাড়িটিতে মোট ১২ জন শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলেই রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।”

সাজেক থানার ওসি কানন সরকার জানান, খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।

ওসি কানন সরকার বলেন, “আহত ১১ শিক্ষার্থীকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

Geen reacties gevonden


News Card Generator