বায়েজীদ ইসলাম জয়
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
২০২৬ সালের কাউন্সিলকে সামনে রেখে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের স্থায়ী কমিটিতে কো-অপ্ট করা হয়েছে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়কে। একই সঙ্গে তাকে স্থায়ী কমিটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্লাবের সর্বোচ্চ ফোরাম হিসেবে পরিচিত স্থায়ী কমিটিতে কো-অপ্টের মাধ্যমে তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও সমন্বয়ের অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বায়েজীদ ইসলাম জয় বর্তমানে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের ফলে তিনি স্থায়ী কমিটির কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সাংগঠনিক বিষয়গুলোতে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ও স্থায়ী কমিটির প্রধান খলিল মাহমুদ বলেন, “সংগঠনের প্রয়োজন ও সাংগঠনিক কার্যক্রমের বিষয়টি বিবেচনায় নিয়ে বায়েজীদ ইসলাম জয়কে স্থায়ী কমিটিতে কো-অপ্ট করা হয়েছে। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমরা আশা করি।”
ক্লাবের বর্তমান সম্পাদক মুকুল হোসেন বলেন, “২০২৬ সালের কাউন্সিলকে সামনে রেখে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। বায়েজীদ ইসলাম জয়কে স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়কের দায়িত্ব দেওয়াও সেই সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। আশা করি, তিনি দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখবেন।”
নতুন দায়িত্বের বিষয়ে বায়েজীদ ইসলাম জয় বলেন, “সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। ক্লাবের সাংগঠনিক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”