আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক

জেলা প্রতিনিধি,বরগুনা ।।
Eidok-এ শেয়ার
আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক
ছবি: সংগৃহীত
লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত আমতলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ককটেল বিস্ফোরণ, গাড়ী ভাংচুর ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিফাত আকন ও রাব্বি আকন নামের ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে।
জানাগেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামীলীগ আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউনের আহবান করেছে। এ লকডাউন সফল করতে বুধবার রাত সাড়ে আটটার দিকে আমতলী উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাতক ইসফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক স্থানে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রলীগ নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিফাত আকন ও রাব্বি আকন নামের দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে। অপর দিকে লকডাউন প্রতিহত করতে একই দিন রাতে উপজেলা বিএনপির সাবেক সদ্য সচিব তুহিন মৃধা ও যুবদল আহবায়ক মোঃ কবির ফকিরের নেতৃত্বে আলাদা আলাদাভাবে মিছিল করেছে।
আমতলী উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসফাক আহম্মেদ ত্বোহা বলেন, আগামীকালের লকডাউন সফল করতে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর করা হয়েছে।
আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খাঁন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবিঘ্নে দেশে ফিরিয়ে আনতেই লকডাউন আহবান করা হয়েছে। এ লকডাউন সফল করতে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলন করেছে।
আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মতলব দক্ষিণে বিএনপির ব্যাপক বিক্ষোভ: আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে শত শত নেতাকর্মী রাজনীতি মতলব দক্ষিণে বিএনপির ব্যাপক বিক্ষোভ: আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে শত শত নেতাকর্মী 46 ভিউ অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রাণীশংকৈলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাজনীতি অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রাণীশংকৈলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 80 ভিউ খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনীতি খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 98 ভিউ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া রাজনীতি নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া 69 ভিউ ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজনীতি ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা 85 ভিউ পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার রাজনীতি পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার 74 ভিউ গোপালগঞ্জ সহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বাইক মিছিল: রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা রাজনীতি গোপালগঞ্জ সহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বাইক মিছিল: রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা 75 ভিউ