আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক

জেলা প্রতিনিধি,বরগুনা ।।
Поделиться в Eidok
আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক
Фото: из открытых источников
লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত আমতলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ককটেল বিস্ফোরণ, গাড়ী ভাংচুর ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিফাত আকন ও রাব্বি আকন নামের ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে।
জানাগেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামীলীগ আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউনের আহবান করেছে। এ লকডাউন সফল করতে বুধবার রাত সাড়ে আটটার দিকে আমতলী উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাতক ইসফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক স্থানে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রলীগ নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিফাত আকন ও রাব্বি আকন নামের দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে। অপর দিকে লকডাউন প্রতিহত করতে একই দিন রাতে উপজেলা বিএনপির সাবেক সদ্য সচিব তুহিন মৃধা ও যুবদল আহবায়ক মোঃ কবির ফকিরের নেতৃত্বে আলাদা আলাদাভাবে মিছিল করেছে।
আমতলী উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসফাক আহম্মেদ ত্বোহা বলেন, আগামীকালের লকডাউন সফল করতে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর করা হয়েছে।
আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খাঁন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবিঘ্নে দেশে ফিরিয়ে আনতেই লকডাউন আহবান করা হয়েছে। এ লকডাউন সফল করতে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলন করেছে।
আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলীতে লকডাউন সফল করতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুর, দুজন আটক

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার: সাত মামলায় অভিযুক্ত Политика সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার: সাত মামলায় অভিযুক্ত 67 Views আবেগী না হয়ে সন্ত্রাসী আওয়ামী লীগকে পুলিশে ধরিয়ে দিন— সাইদুর রহমান বাচ্চু Политика আবেগী না হয়ে সন্ত্রাসী আওয়ামী লীগকে পুলিশে ধরিয়ে দিন— সাইদুর রহমান বাচ্চু 105 Views সাতক্ষীরায় জামায়াতের উপজেলা ও পৌরসভা আমীরদের শপথ গ্রহণ Политика সাতক্ষীরায় জামায়াতের উপজেলা ও পৌরসভা আমীরদের শপথ গ্রহণ 83 Views উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ Политика উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ 62 Views নৈরাজ্যের প্রতিবাদে খানসামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Политика নৈরাজ্যের প্রতিবাদে খানসামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 66 Views রাণীশংকৈলে নৈরাজ্য বিরোধী বিক্ষোভ: তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ যুবদলের Политика রাণীশংকৈলে নৈরাজ্য বিরোধী বিক্ষোভ: তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ যুবদলের 94 Views মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব Политика মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব 43 Views