সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের স্থায়ী কমিটিতে বায়েজীদ ইসলাম জয়

২০২৬ কাউন্সিল সামনে রেখে কো-অপ্টের মাধ্যমে স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়কের দায়িত্ব..
Chia sẻ lên Eidok
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের স্থায়ী কমিটিতে বায়েজীদ ইসলাম জয়
Ảnh: tư liệu

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
২০২৬ সালের কাউন্সিলকে সামনে রেখে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের স্থায়ী কমিটিতে কো-অপ্ট করা হয়েছে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়কে। একই সঙ্গে তাকে স্থায়ী কমিটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্লাবের সর্বোচ্চ ফোরাম হিসেবে পরিচিত স্থায়ী কমিটিতে কো-অপ্টের মাধ্যমে তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও সমন্বয়ের অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বায়েজীদ ইসলাম জয় বর্তমানে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের ফলে তিনি স্থায়ী কমিটির কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সাংগঠনিক বিষয়গুলোতে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ও স্থায়ী কমিটির প্রধান খলিল মাহমুদ বলেন, “সংগঠনের প্রয়োজন ও সাংগঠনিক কার্যক্রমের বিষয়টি বিবেচনায় নিয়ে বায়েজীদ ইসলাম জয়কে স্থায়ী কমিটিতে কো-অপ্ট করা হয়েছে। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমরা আশা করি।”

ক্লাবের বর্তমান সম্পাদক মুকুল হোসেন বলেন, “২০২৬ সালের কাউন্সিলকে সামনে রেখে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। বায়েজীদ ইসলাম জয়কে স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়কের দায়িত্ব দেওয়াও সেই সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। আশা করি, তিনি দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখবেন।”

নতুন দায়িত্বের বিষয়ে বায়েজীদ ইসলাম জয় বলেন, “সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। ক্লাবের সাংগঠনিক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন Độc quyền দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন 102 Views আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট Độc quyền আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট 103 Views ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা Độc quyền ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা 60 Views আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ Độc quyền আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ 99 Views শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ Độc quyền শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ 134 Views ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি Độc quyền ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 105 Views ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি Độc quyền ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 109 Views