মাধবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মাধবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
****
 
 
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে আব্দুল করিম (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টম্বর) সকালে চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।"
নিহত করিম ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ও পাশাপাশি স্থানীয় বাজারে একটি হোটেলের ব্যবসা পরিচালনা করতেন।"
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, নিজ বাড়ির ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন করিম। সকালে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে থানার ওসি মো. শহিদ উল্ল্যা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator